২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩০
শিরোনাম:

বিএনপি দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্লজ্জ মিথ্যাচার করে: মাহবুব-উল-আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক যে বিএনপির মত একটি বড় দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্লজ্জ মিথ্যাচার করে। তাদের দলের নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করে-নোংরামি করে, এটা আসলেই হতাশাজনক।

Thank you for reading this post, don't forget to subscribe!

হানিফ বলেন, খালেদা জিয়া কোনো আইনি প্রক্রিয়ায় মুক্ত হননি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে মানবতার কারণে খালেদা জিয়াকে মুক্ত করেছেন। এরপরেও বিএনপি নেতারা দোষারোপ করে। তাদের উচিত ছিল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সেটা না করে বিএনপি নেতারা যে সরকারের বিরুদ্ধে নতুন করে বিষোদগার করছেন, এটা তাদের নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মিটিং এ যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরুন-নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

Loading