৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১২
শিরোনাম:

১৬ অক্টোবর খুলছে সিনেমা হল, প্রথম ছবি ‘সাহসী হিরো আলম’

১৬ অক্টোবর সিনেমা হল খুলে দেওয়ার বিষয়টি ঘোষিত হওয়ার পরপরই শুরু হয়ে যায় নানা জল্পনা-কল্পনা। সকলের মধ্যে প্রশ্ন দেখা দেয়, পুরনো ছবি দিয়ে সিনেমা হল খুলবে, নাকি নতুন কোনো ছবি মুক্তি পাবে। এতোদিন পর দর্শক প্রতিক্রিয়াই বা কি হবে। কেউ কেউ আশংকা করছেন, প্রথম প্রথম দর্শক কম হবে। তবে একটা আছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এভাবে অনেক কথা। অন্যদিকে প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, সিনেমা হল খোলা যাওয়ার কথা হওয়ার পরপরই হিরো আলম তার প্রযোজিত ‘সাহসী হিরো আলম’ ছবিটি মুক্তির জন্য আবেদন করেছে। আর কোনো প্রযোজক এখনো তাদের ছবি মুক্তির জন্য আবেদন করেননি। সাহসী হিরো আলম ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী।

আর সেটা হলো ইউটিউবে বিক্রি হয়নি এমন গান প্রধান পুরনো ছবিগুলো মুক্তি দেওয়া গেলে সিনেমা হলে মানুষ ফিরে আসবে। এদেশের মানুষ দারুণভাবে বিনোদন পিয়াসী। আবার কেউ কেউ বলছেন, লকডাউন থাকলেও টুকটাক ছবির কাজ হয়েছে। যেসব ছবির কারিগর কাজ বাকি ছিল ঘরে বসে বসে নির্মাতারা সেগুলো শেষ করেছেন। অনেক ছবি সেন্সর হয়ে পড়ে আছে। এসব ছবিগুলোর জন্যও মুক্তির পথ প্রস্তুত হওয়া দরকার। কারণ ছবিগুলোতে প্রযোজকের লগ্নীর অর্থ আটকে আছে।

পরিচালক জানিয়েছেন, ‘সাহসী হিরো আলম’ ছবির নাম-ভূমিকায় অভিনয় করেছেন হিরো আলম। তার বিপরীতে তিন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন – সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নবাগত নুসরাত জাহান। এরই মধ্যে ছবির পোস্টার মুক্তি পেয়েছে।

পরিচালক মুকুল বলেন, ‘আসলে পোস্টারের বিষয়গুলো রূপক অর্থে দেখানো হয়েছে। গল্পে দেখা যাবে – আলম হিরো হওয়ার জন্য এক তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করেন। সেখানে গিয়ে হিরো হওয়ার আকাংখা প্রকাশ করেন বাবার কাছে। তবে তার চেহারা খারাপ। এখন আলম কী করবেন? তখন, বাবা দোয়া করে দেওয়ার পর সিনেমার হিরো হন আলম। তার প্রেমে হাবুডুবু খান তিন নায়িকা। এ জন্য ছবিতে তিন নায়িকা ব্যবহার করা হয়েছে। ছবিতে যা দেখা যাবে, সবই গল্পের প্রয়োজনে।’

পোস্টারে দেখা যাচ্ছে, উদোম গায়ে হিরো আলম আর তার শরীর পেঁচিয়ে ধরেছে অজগর। পোস্টারের একদম ওপরের দিকে তিন নারীর সঙ্গে অন্তরঙ্গ ভঙ্গিমায় হিরো। পোস্টারে হেলিকপ্টারেও হিরোকে ঝুলতে দেখা যাচ্ছে। হিরো আলম ও পরিচালকের মতে ছবিটি বাজিমাত করবে। পরিচালক বলেছেন, এই ছবিটি হিরো আলমের জীবন নির্ভর।

 

Loading