২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৮
শিরোনাম:

কুষ্টিয়ায় চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মেম্বারসহ আ’লীগ সভাপতি কারাগারে

কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে গরীব ও অসহায় ব্যক্তিদের নামে বরাদ্ধকৃত ওএমএস এর চাল আত্মসাৎ এর ঘটনায় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় তিনিসহ আরো তিনজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মো. মহসিন হাসানের আদালতে আসামীরা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

এরা হলেন- কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম এবং চাউলের ডিলার মন্টু হোসেন।

আদালত সুত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও তার সহযোগীদের যোগসাজসে বিগত দীর্ঘ চার বছর ধরে গরীব দুস্থ্যদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০টাকা কেজি দরের সরকারী চাল উত্তোলন ও তা তালিকাভুক্ত দুস্থ্যদের না দিয়ে তা আত্মসাত করেছেন। এমন সংবাদ স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা কুষ্টিয়ার বিজ্ঞ আদালতরে দৃষ্টিগোচর হয়।

এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চলতি বছরর ১৯ এপ্রিল কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুনের আদালত কর্তৃক ইস্যুকৃত ক্রিমিন্যাল মিসকেস নং ০১/২০২০ ফৌ:কা:বি: ১৯০(১)(সি) ধারায় আমলযোগ্য মামলার আদেশ দেন কুষ্টিয়ার ইবি থানা পুলিশকে।

এ বিষয়ে ২ জুনের মধ্যে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনসহ প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন আদালত। পরে এ ঘটনায় তদন্তপূর্বক কুষ্টিয়া ইবি থানা পুলিশ আদালতে একটি তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে গরীব ও অবহায় ব্যক্তিদের নামে বরাদ্ধকৃত ওএমএস এর চাল আত্মসাৎ এর প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া যায়। সম্পাদনা: সাদেক আলী

 

Loading