২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৩
শিরোনাম:

বলিউড অভিনেতা সালমান খান এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ (ভিডিও)

অভিযোগ গুরুতর। অভিযোগকারী বিগ বস খ্যাত ছোট পর্দার অভিনেত্রী ও মডেল পূজা মিশ্র। এ ক্ষেত্রে অভিযুক্ত বলিউড অভিনেতা সালমান খান ও শত্রুঘ্ন সিনহা। সালমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়ে এফআইআর দায়ের করেছেন পূজা। সেই সঙ্গে পূজার অভিযোগ শত্রুঘ্ন সিনহাও তাঁকে ধর্ষণ করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

পূজা অভিযোগ করেছিলেন, পার্টি তো আভি শুরু হুয়া হ্যায়-এর শুটিংয়ের সময় নাকি একান্তে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন সালমান খান। দেখে নিন পূজার বিস্ফোরক বয়ান।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী তথা প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র জানিয়েছিলেন,২০০৯ সালে সালমান খান, সোহেল খান, মিলে নাকি তাকে গণধর্ষণ করেছে। এমনকী তিনি খান পরিবারের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছিলেন। সেই তালিকা থেকে বাদ যায়নি বলি অভিনেতা শত্রুঘ্ন সিনহার নাম।

তিন ক্যামেরাম্যানের বিরুদ্ধেও গণধর্ষণের অভিযোগ তোলেন ছোট পর্দার এই অভিনেত্রী। পূজার অভিযোগ, এক পার্টিতে কোমল পানীয়তে ওষুধ মিশিয়ে তাঁকে হোটেল কক্ষে তিনজন ধর্ষণ করেছেন। পুলিশ পূজা সব অভিযোগের তদন্ত শুরু করেছে।

পূজা এর আগেও বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করেছিলেন। অনেকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও তুলেছিলেন। বরাবরই বিতর্কে থাকতে পছন্দ করা পূজার বিরুদ্ধে একবার পাঁচতারা হোটেলের এক কর্মচারীকে হেনস্তা করার অভিযোগ উঠেছিল।

https://www.youtube.com/watch?time_continue=4&v=7aV8kaV06E8&feature=emb_logo

Loading