৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১
শিরোনাম:

বিমানে পরনারীর দিকে তাকানোয় প্রেমিককে পিটুনি দিলেন প্রেমিকা (ভিডিওসহ)

পাশে নিজের প্রেমিকাকে বসিয়ে অন্য কোনো নারীকে একটু দেখা যে কতটা ঝুঁকিপূর্ণ তা হাড়ে হাড়ে টের পেলন এক প্রেমিক। কারণ প্রেমিকের এমন কাণ্ডে বেজায় চটেছেন তার প্রেমিকা। ক্ষেপে গিয়ে প্রেমিককে মারধর শুরু করেন ওই নারী।

Thank you for reading this post, don't forget to subscribe!

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানায়, মায়ামি থেকে লস এঞ্জেলেসের উদ্দেশে যাচ্ছিলেন এক যুগল। বিমানে প্রেমিকের পাশেই সিটেই ছিলেন প্রেমিকা। কিন্তু হঠাৎ প্রেমিকা খেয়াল করেন তার প্রেমিক অন্য এক সুন্দরীর দিকে জাদুমুগ্ধ দৃষ্টিতে তাঁকিয়ে আছে। ব্যস… তাতেই আগুনে ঘি পড়ে যায়।

রাগে আগুন হয়ে প্রেমিকা চড়াও হন প্রেমিকের ওপর। উড়ন্ত বিমানেই শুরু করে দেন চিৎকার-চেচামেচি, সঙ্গে গালাগালিও চলতে থাকে। এ ঘটনায় তৎক্ষণাৎ ছুটে আসেন বিমানসেবিকারাও। তারা প্রথমে কোনো রকম শান্ত করেন ওই নারীকে।

এরপর ওই নারীর  প্রেমিককে বিমানের সামনের দিকে যেতে অনুরোধ করেন বিমানকর্মীরা। আর সেই প্রস্তাবে সাড়া দিয়ে তিনি যখন সামনের দিকে এক পা বাড়িয়েছেন, ঠিক তখনই পিছনে থেকে ধাওয়া করেন ক্ষিপ্ত প্রেমিকা। শেষে রেগে গজগজ করতে করতে হটাৎ হাতের ল্যাপটপ দিয়ে মারতে থাকেন প্রেমিকের মাথায়।

উড়ন্ত বিমানের মধ্যেই এ মধুর ঝামেলা স্মার্টফোনে ভিডিও করার সুযোগও ছাড়েননি অন্যান্য যাত্রীরা। ফলে সেই ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।

Loading