৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সরকার নানা অঙ্গনে ক্রিকেট খেলে সেঞ্চুরি মারছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা শুধু সেঞ্চুরির কথা শুনি, খালি সেঞ্চুরির। পেঁয়াজের দাম গত বছর ট্রিপল সেঞ্চুরি করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপির এই নেতা বলেন, তারা একটি ঘটনা দিয়ে আরেকটি চাপা দিচ্ছে। পাপিয়া, সাহেদ, সাবরিনা তারপর সিনহা। এখন আবার যে মর্মান্তিক ঘটনা, সেটা হচ্চে এমসি কলেজের এই ঘটনা। শিক্ষাঙ্গন, বিদ্যাপীঠ ন্যায়নীতির আলোয় আলোকিত হয়ে বেরিয়ে আসবে কিন্তু সেই শিক্ষাপ্রতিষ্ঠানে আপনারা ছাত্রলীগকে কী শিক্ষা দিচ্ছেন?

রুহুল কবির রিজভী বলেন, এমসি কলেজে নির্যাতনের পর ওই নারী যখন স্বামীর কাছে ফিরে তাকে জড়িয়ে ধরে কান্না আর আর্তচিৎকার করছিল। অন্যদিকে তখন চলছিল জন্মদিনের উৎসব। প্রধানমন্ত্রীর জন্মদিন। সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে তার জন্মদিনের খবর।

তথ্য মন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, উনার একটা কারখানা আছে, ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি হচ্ছে গুজবের ফ্যাক্টরি। হাছান মাহমুদ জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। আপনাদের সোনার ছেলেরা ছাত্র হোস্টেলের কর্ণারের রুমে নিয়ে নববধূকে নির্যাতন করল। আজ মানুষ কাঁদছে, বিশ্বের বিবেক কাঁদছে, আর আপনারা জন্মদিন পালন করছেন। আপনাদের ধিক্কার জানাই।’

সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে রিজভী একথা বলেন।

Loading