২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম:

প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ অক্টোবর

কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। যমুনা টিভি ও জাগোনিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে ২০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন। ২০১৯ সালের ১ নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিক্ষার্থী আবরার। মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। একইসঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেন।

ওই অনুষ্ঠানের আয়োজক ছিল প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলো। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কিশোর আলোরও প্রকাশক। কিশোর আলোর সম্পাদক হলেন আনিসুল হক।

Loading