২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৬
শিরোনাম:

আহার সংগঠন নামে ব্যক্তি উদ্যোগে রাজধানীতে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

আহার সংগঠন নামে ব্যক্তি উদ্যোগে রাজধানীতে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ বিষয়ে আয়োজকদের মধ্য থেকে প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিন শিকদার জানান, আমবাগান সচেতন ক্লাব আমরা কিছু বন্ধুরা মিলে প্রতিষ্ঠা করি । যার উদ্দেশ্য ছিল যুব সমাজকে মরন নেশা থেকে ফিরিয়ে খেলধুলায় আনা।

এ লক্ষ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। করোনা কালে আমরা ১৫০ পরিবারকে এক মাসের খাবারের ব্যবস্থা করেছি। এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করা হয় “আহার” সংগঠন ।

ব্যক্তি উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করার একটি সমাজসেবা মূলক সংগঠন। যার উদ্দেশ্য হলো গরিব দুঃখিদের একবেলা ভালো খাবারের ব্যবস্থা করা।

প্রতি শুক্রবার জুমার নামাজে পর মসজিদ ভিত্তিক গরিব দুঃখীদের খাবারের ব্যবস্থা করা হয়।

আজ ২ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর মগবাজারের গাবতলায় খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।।

“আহার” একটি সমাজ সেবা মূলক কাজ। যার উদ্দেশ্য হলো গরিব দুঃখিদের একবেলা খাবারের ব্যবস্থা করা। প্রতি শুক্রবার জুমার নামাজের পর মসজিদ ভিত্তিক গরিব দুঃখিদের মাঝে খাবার পরিবেশন করা হয়। রাস্তায় বের হলে কিছু বয়স্ক মানুষ দেখতে পাই এক মুঠো ভাতের জন্য এখনো তাদের কে রাস্তায় রাস্তায় লাঠি ভর দিয়ে হেটে বেড়াতে হয়। সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়াতে পারেন।

আরো উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ শাহিন খান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, হায়দার আলী, আল মাসুদ, আহসান উদ্দিন সোহেল, জামাল, আতিকুল হাসান, সাধারন সম্পাদক : শুক্কুর আলী, সহ-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, শাকিব খান, রানা, মুজাহিদ, আজিবর, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আ: রহমান, শাহিনুর নজরুল ইসলাম, নুর আলম, প্রধান উপদেষ্ঠা : মুক্তার সরদার, হাজী মো: আতাউর রহমান, কামরুল ইসলাম কিং কং, মো: আকতারুজ্জামান,নাদিম শিকদার প্রমুখ।

Loading