২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২
শিরোনাম:

এ সরকার নিজেই একটা নাটকবাজ সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এগুলোকে তারা শিল্প মনে করছে। শেখ হাসিনা মুখ রক্ষা করবেন কীভাবে? চারদিকে রক্তপাত ঘটিয়ে লাশের পর লাশ সাজিয়ে আপনি ক্ষমতায় থাকবেন?

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ইতিহাস বিকৃত করে বিএনপির প্রতিষ্ঠাতা প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে নাটক বানানোর প্রতিবাদে মানববন্ধনে একথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, এ সরকার নিজেই একটা নাটকবাজ সরকার। প্রধানমন্ত্রী যখন উন্নয়নের কথা বলেন তখন মানুষ বলে এটা উন্নয়ন না এগুলো একটা নাটক। প্রধানমন্ত্রী যখন কোনো ঘটনায় ইনস্ট্যান্ট কান্নাকাটি করেন তখন মানুষ মনে করে এই কান্না হচ্ছে একটা নাটক।

 

Loading