৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩১
শিরোনাম:

 কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের গোলাগুলিতে নিহত ২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

উখিয়া থানা পালিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

গোলাগুলিতে আরও ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারের উখিয়ার পালংখালীর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কারখানা থেকে দুজন অস্ত্রের কারিগরসহ ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান। এসময় দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন, মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর। সূত্র: সময় টিবি, জাগো নিউজ

Loading