৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৫
শিরোনাম:

জারার ‘‘ডিস্টার্ব হাজবেন্ড’’ রওনক হাসান

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি শুটিং সম্পূর্ণ হলো রুহুল আমিন পথিকের গল্পে জয় সরকারের পরিচালনায় রওনক হাসান এবং সানিয়া জামান জারার অভিনীত হাস্যদ্দীপক নাটক ‘‘ডিস্টার্ব হাজবেন্ড’’ । গল্পে দেখা যায়, রাশেদ রাতে ঘুমালে প্রচন্ড নাক ডাকে। রাশেদের ওয়াইফ ঊর্মিলা এতে প্রচন্ড ক্ষিপ্ত হয়। এ নিয়ে প্রতিনিয়ত রাশেদের সঙ্গে ঊর্মিলা’র বাক-বিতন্ডা হয়। ঊর্মিলা বলে তার এই নাক ডাকার স্বভাব না গেলে সে তার সংসার করবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

 রাশেদ বাধ্য হয়ে নাক ডাকার ট্রিটমেন্ট করার জন্য এক ধান্দাবাজ ডাক্তারের পাল্লায় পড়ে। ডাক্তার দিনে পর দিন রাশেদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় নানা ভূয়া ঔষধ-পত্র দিয়ে, কিন্তু রাশেদের নাক ডাকা বন্ধ হয় না। এভাবেই এগিয়ে যায় ‘‘ডিস্টার্ব হাজবেন্ড’’ নাটকের গল্প। নাটকটিতে আরো অভিনয় করেন শফিক খান দিলু, সায়লা কবিরাজ ও সাহেদ খন্দকারসহ আরো অনেকে।

নাটকটি খুব শীঘ্রই যেকোন একটি বেসরকারি চ্যানেলে প্রকাশিত হবে।

প্রয়োজনে :

অভিনেতাঃ রওনক হাসান (01911381138 )

অভিনেত্রিঃ সানিয়া জামান জারা (01957466292)

পরিচালকঃ জয় সরকার (01710344125 )

Loading