২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩
শিরোনাম:

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রতিমন্ত্রী আরও বলেন, আশা করা যাচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

রোববার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম প্রমুখ।

 

Loading