২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬
শিরোনাম:

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ : গোলাম মোহাম্মদ কাদের

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সোমবার (০৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বর্বর নারী নির্যাতনের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিকৃত রুচিসম্পন্নরা যে অপরাধ করেছে, সে জন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

প্রতিবাদলিপিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সভ্যসমাজে পাশবিক নারী নির্যাতনের ঘটনা একেবারেই বেমানান। যখন দেশের নারীরা শিক্ষা, উন্নয়ন ও অগ্রগতিতে অসাধারণ ভূমিকা রাখছেন। তখন নোয়াখালীতে স্বামীকে বেঁধে স্ত্রীর ওপর আদিম যুগের বর্বরতা মেনে নেয়া যায় না।

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় একইভাবে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

Loading