২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৪
শিরোনাম:

সঠিক পদক্ষেপ নেয়ার কারণেই করোনায় দেশে খাদ্য সংকট হয়নি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেনাবহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগপোযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের অর্থনৈতিক উন্নতিই আওয়ামী লীগের লক্ষ্য। বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না।

তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ, সংবিধানকে সমুন্নত রেখে দেশেকে এগিয়ে নিয়ে যাবো।

শেখ হাসিনা বলেন, করোনায় শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বে স্থবিরতা বিরাজ করছে। করোনার কারণে অর্থনীতি যেন স্থবির না হয়, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শুরু থেকেই আমরা ব্যবস্থা নিয়েছি। দেশের অর্থনৈতিক চাকা সচলে বিশেষ প্রণোদনা দিয়েছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার কারণে করোনাকালেও দেশে খাদ্যের সংকট দেখা দেয়নি। অনুষ্ঠানে করোনার দ্বিতীয় আঘাতের ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী বলেন,  আমরা চাই শান্তি। আমাদের মূল লক্ষ‌্য দেশের সার্বিক উন্নতি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ।

 

Loading