২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৪
শিরোনাম:

শার্শায় বিএনপি’র নেতার মায়ের মৃত্যুতে, অমিত ইসলামের শোক

হুমায়ন কবির মিরাজ: যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের বিএনপি’র সাধারন সম্পাদক সাহারিয়ার হোসেন মুকুলের মাতা ও মৃত ডা: আলতাপ হোসেনের স্ত্রী আকলিমা বেগম গত রবিবার রাত সাড়ে ১১টায় দিকে মৃত্যুবরন করেন। তার মায়ে মৃত্যুতে কেদ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব
অনিন্দ্য ইসলাম অমিত শোক জ্ঞাপন করেন। এছারাও, জেলা ও থানা বিএনপিসহ সাধারন মানুষও গভীর ভাবে শোকাহত। মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সভাপতি আলহাজ¦ খায়রুজ্জামান
মধু, মাওলানা আজিজুল ইসলাম, শার্শা থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসান জহির, কেন্দ্রীয় যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান লিটন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মহাসিন কবীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

মরহুমার জানাযায় আরো উপস্থিত ছিলেন, কায়বা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান। বাগআঁচড়া বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সম্পাদক আনোয়ার হোসেন বাবু, যুব দলের সভাপতি জসিম উদ্দিন ও আবু তাহের। গোগা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক সারোয়ার
হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়, সোমবার দুপুর ২ টায়। জানাযার নামাজের শেষে নেতাকর্মীরা মরহুমার রুহুর মাগফিরাত কমনা করে, তাদেও পারিবাকির কবরস্থানে দাফন করেন।

Loading