৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০
শিরোনাম:

আবারও পশ্চিমবঙ্গের রানাঘাটের স্টেশনে ভিক্ষা করছেন সেই রাণু মন্ডল

রাণু মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে রাতারাতি সেলিব্রেটি হয়েছিলেন তিনি। রাণুর নাম ছড়িয়ে পড়েছিলো ভারতের সবখানে। এমনকি বাংলাদেশেও তাকে নিয়ে দারুণ আগ্রহ ছিলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

তারা জানায়, দাম্ভিকতা ও দুর্ব্যবহারের জন্য ভাগ্য তাকে সুযোগ দিলেও সেটি কাজে লাগাতে পারলেন না রানু। সামান্য বিখ্যাত হয়ে উঠতেই নিজেকে তিনি অনেক বড় তারকা মনে করতে শুরু করেন। সবার সঙ্গেই বাজে আচরণ করেছেন।

কিন্তু অহংকার আর বাজে ব্যবহারের জন্য সেই রানু মন্ডলের পতন হতে সময় লাগেনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে মাত্র এক বছরের ব্যবধানে যে স্টেশন থেকে উঠে এসেছিলেন আবার সেই ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনেই জায়গা হলো তার। আবারও সেই আগের মতো হাত পেতে ভিক্ষে করেই জীবন চালাতে হচ্ছে তাকে।

কেউ ছবি তুলতে এলে ভুল ইংরেজিতে তাদের সঙ্গে দুর্ব্যহার করেছেন। ভিখারিদের নিয়েও নোংরা মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। সেইসব ঘটনার ছবি-ভিডিও ভাইরাল হয়েছে বারবার। যা ক্ষেপিয়ে তুলেছে তার প্রতি সদয় হওয়া সবাইকে। কেউ আর কাজ দেয় না। নেই কোনো গানেরও শো। তাই বেঁচে থাকার তাগিদে আবার সেই স্টেশন চত্বরেই ফিরে আসতে হলো তাকে।

তারপর থেকেই নানা রিয়েলিটি শোতেও ডাক পরে রানুর। কিন্তু শিক্ষা, রুচি ও সুন্দর আচরণের অভাব রাতারাতি সেনসেশনে পরিণত হওয়া রানু মন্ডলকে ছুঁড়ে ফেললো আবার সেই রাস্তাতেই।

উল্লেখ, গত বছর রানাঘাট স্টেশনে গান গাওয়ার সময় অতীন্দ্র নামে এক যুবক তার গান রেকর্ড করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। টিকটক ভরে যায় রানুর কণ্ঠ আর গানের ভিডিওতে। এরপর তার গান নজরে আসে বলিউডের গানের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়ার। তিনি তাকে বলিউডের একটি ছবির গানে কণ্ঠ দেয়ার সুযোগ দেন।

Loading