২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৮
শিরোনাম:

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও হুমকির অভিযোগে নিক্সনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের অভিযোগে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা নির্বাচন কমিশনার নওয়াবুল ইসলাম।এ সময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব অশোক দেবনাথসহ নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ২৪ ও যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করে নিক্সন চৌধুরী বলেন, গালিগালাজ করার ওই অডিও তাঁর নয়। অডিওতে সুপার অ্যাডিট করা হয়েছে।

বুধবার গতকাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আজকালের মধ্যেই মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

প্রসঙ্গত, ১০ অক্টোবর ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচন নির্বাচন চলাকালে এক কর্মীকে আটক করায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে কতর্ব্যরত এক ম্যাজিস্ট্রেটকে নিক্সন চৌধুরী গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। তেমনই একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচনের পর একইদিন রাতে সমাবেশে থেকে জেলা প্রশাসককে হুমকি দেন স্বতন্ত্র সাংসদ।

Loading