২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৪
শিরোনাম:

“খাগড়াছড়িতে পৌর নাপ্পি শেড উদ্বোধন “

নাজমুল হাসান রাকিব, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির পাহাড়ি জনগোষ্ঠীর প্রিয় খাবার নাপ্পি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে কেউ বলেন নাপ্পি, আবার কেউ চিনেন সিদল নামে।সামুদ্রিক ছোট চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক ছোট ছোট মাছের গুঁড়া দিয়ে তৈরি হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রিয় এ খাবার। দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি বাজারে রোদ বৃষ্টি মাথায় নিয়ে নাপ্পি বিক্রি করে আসছিলেন নাপ্পি বিক্রেতারা। শুক্রবার ১৬ অক্টোবর খাগড়াছড়ির নিচের বাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে নবনির্মিত নাপ্পি শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলম। এই সময় আরো উপস্থিত ছিলেন পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, খাগড়াছড়ি বাজার ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বর্তমান জেলা ছাত্রলীগের জৈষ্ঠ্য কার্যনির্বাহী সদস্য অর্নব ত্রিপুরা টুটুল বলেন, পৌর এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলম। আগামীতেও মেয়র মহোদয়ের হাত ধরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Loading