কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্ম দিন পালিত হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলা শিল্প কলা একাডেমী প্রাঙ্গনে কেক কাটা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের কচি কাঁচা শিশু শিল্পীরা অংশ গ্রহন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস’র উদ্যোগে এ
অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষিকা নাজমুস সাকিব খান, কামরুন নাহার কানন, রমা দাসসহ
প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
![]()