মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে বি এস এফের গুলিতে নিহত যুবকের লাশ তিন দিন পর ফেরত দিয়েছে । বুধবার (২০- ১০২০) বিকেল সাড়ে চারটের দিকে দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে দর্শনা থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার মো: বারেক ও বি এস এফের কোম্পানি কমান্ডার শ্রী নগেন্দ্র কুমার সহ
দু দেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে লাশটি তার পরিবারের কাছে দেয়া হয়। উল্লেখ্য গত রোববার
রাতে দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের সহিদুল ইসলামের পুত্র অমিদুল (১৯) অবৈধ পথে সীমান্ত পেরিয়ে গরু
আনতে গেলে বি এস এফের গুলিতে ঘটনা স্থলেই সে মারা যায়।
![]()