২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৩
শিরোনাম:

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকাসক্ত স্বামীর নির্যাতনে এক গৃহবধু হাসপাতালে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলায় এক মাদকাসক্ত স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার অবস্থা এখন ও আশঙ্খাজনক।

ঘটনা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউপির ভাতশাইল গ্রামের জিয়ানী পাড়ার শুকুর আলীর ছেলে মোঃ আতোয়ার হোসেন এর সংঙ্গে বিয়ে হয় একই উপজেলার ভরট্ট গ্রামের জাম বক্রা দেওয়ান এর মেয়ে মোসাঃ জামিলা বেগমের, বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে প্রায় ভুক্তভুগীকে অমানাবিক নির্যাতন করতে থাকে তার স্বামী মোঃ আতোয়ার হোসেন।

গত ২১ অক্টোবর বিকালে এর দিকে মাদক সেবন করে বাড়িতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে জামিলা উপর তার স্বামী আতোয়ার হোসেন নির্যাতন ও মারপিট শুরু করে এক পর্যায়ে আতোয়ার লোহার রডদিয়ে জামিলাকে বেদম হারে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত এবং রক্তাক্ত করে ফেলে অবস্থায় জামিলাকে তার প্রতিবেশীরা বদলগাছী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসীরা বলেন, আতোয়ার দীর্ঘদিন ধরে মাদক সেবনের সাথে জড়িত এবং নেশা গ্রস্থ অবস্থায় বিভিন্ন অর্পকমের সাথে জড়িত সে। পরিবারের লোক জনদের সাথে প্রায় সব সময় তার ঝগড়া বিবাদ লেগেই থাকত। বর্তমানে অসহায় জামিলা বদলগাছী উপজেলা হাসপাতালে ১৯নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কর্মরত চিকিৎসক বলেন, “জামিলাকে লোহার রড দিয়ে মারপিট করা হয়েছে তার অবস্থা এখন আশঙ্খাজনক”।

Loading