৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১
শিরোনাম:

অশান্তি ডেকে আনবেন না, কারো জন্যই মঙ্গল হবে না : বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেন, আমরা নির্বাচন করতেছি, নির্বাচন করবো। খুনি হাসিনার দল রাতের আধাঁরে আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে। এর জবাব আমরা ১২ নভেম্বর ভোটের মাধ্যমে দেব।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, প্রশাসনকে বলত চাই, আমরা শান্তিপূর্ণ জনতা, শান্তিতে থাকতে চাই। আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপারগুলো দেখবেন। আমি রাতে ফোন করেছি, ভিডিও ফুটেজ আছে, দেখে যদি ব্যবস্থা না নেন আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব।

জাহাঙ্গীর বলেন,আমাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়, প্রয়োজনে পাল্টা হামলা হবে। তিনি আরো বলেন, আমরা শান্তিপূর্ণ থাকতে চাই। অশান্তি ডেকে আনবেন না, কারো জন্যই মঙ্গল হবে না। নেতাকর্মীদের বলব, ভোট কেন্দ্রে গিয়ে প্রমাণ করবেন।

ইশরাক হোসেন বলেন, রাতের বেলা কেন? দিনের বেলা আসেন। দেখিয়ে দেব কার কতো শক্তি। রাতের বেলা কাপুরেষের মতো হামলা করে ভয় দেখানো যাবে না।

রোববার বেলা ১১টায় তৃতীয় দিনের মতো এস এম জাহাঙ্গীর উত্তরখান আটিপাড়া বাজার হেলাল মার্কেট, চামুরখান মৈনারটেক,মাস্টার বাড়ি,আটিপাড়া হয়ে রাজবাড়ীতে গণসংযোগ করেন।

Loading