২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৭
শিরোনাম:

কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজী (৫৮) হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো মো.আমজেদ হোসেন (৫০), মো.নিজাম উদ্দিন (৫০) ও আনোয়ার হোসেন (৫৫)। শনিবার রাতে তাদের আটক করা হয়। এদের মধ্যে আনোয়ার হেসেনের বাড়ী বরগুনা, নিজাম’র বাড়ী আমতলী এবং আনোয়ার’র বাড়ী উপজেলার ধানখালী এলাকায়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজীর স্ত্রী মোসা.হাবিবা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে ২২ অক্টোবর কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আসাদুর রহমান সাংবাদিকদের জানান, টাকা পয়সা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে এ হত্যাকান্ডটি ঘটানো হয়। আমিনুল ইসলামের লাশ উদ্ধারের সময় তার গলায় এবং নাকে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার সময় স্ত্রী হাবিবা বেগম সহ তার সন্তানরা কেউই বাড়ীতে ছিল না। উল্লেখ্য, গত ২১ অক্টোবর উপজেলার লালুয়া ইউনিয়নের ছোট ৫ নং গ্রামের সাবেক ইউপি সদস্য নিজ বাড়ীতে শ্বাসরোধে এ হত্যাকান্ডের শিকার হন।

Loading