৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৫
শিরোনাম:

রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন ড. কামাল হোসেন

সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরের বিষয়টি চাউর হচ্ছে তার পরিবার, বন্ধু মহল এবং তার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে। তবে অবসরের যাওয়ার বিষয়টি নিয়ে ড. কামাল প্রকাশ্যে কোনো কথা বলেননি এখনো।

Thank you for reading this post, don't forget to subscribe!

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, উনি অনেক আগেই বলেছেন অবসরে যাবেন তবে এই কথায় গুরুত্ব দেয়ার কিছু নেই। যখন সময় হবে তখন ড. কামাল হোসেন সাহেবই বলবেন। ওই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কারণ উনার মত একজন মানুষ যে সিদ্ধান্তই নেন না কেন নিশ্চয়ই চুপিসারে নেবেন না

তবে গণফোরামের বিদ্রোহী গ্রুপের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যেতে চান একথা তিনি বলেছেন। তবে তার কথা কতটা গ্রহণযোগ্য তা বলা যাচ্ছে না। কারণ গণফোরামের মধ্যে যে সংকট চলছে এনিয়ে তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তার বাসভবনে গিয়ে মুখোমুখি হয়েছি আমরা। তিনি সংকট সমাধানের আশ্বাস দিয়েও পরক্ষণে তা থেকে দূরে সরে গেছেন। আমরা তাকে বলেছি আপনি সম্মান নিয়ে রাজনীতিতে থাকুন। কিন্তু আপনাকে ঘিরে যে অশুভ শক্তিটি রয়েছে তাদেরকে দল থেকে সরিয়ে দিন। আর যদি তিনি তা না করেন তা হলে আগামী সপ্তাহে আমরা তাকে শোকজ করবো। আগামী ২৬ ডিসেম্বর গণফোরামের জাতীয় কাউন্সিল অধিবেশনে নেতাকর্মীদের সর্বসম্মতি নিয়ে ড. কামাল হোসেনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

 

Loading