২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম:

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান, যুব সমাজকে এসব থেকে বিরত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১ নভেম্বর) বেলা ১১টাযর দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এ নির্দেশ দেন। ডিবিসি ও যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, শুধু রাজধানী নয়, গ্রামভিত্তিক উন্নয়ন করছে সরকার। ফ্রি ল্যান্সারা উপার্জন করলেও তাদের স্বীকৃতি নেই, তাদের স্বীকৃতি দিতে কাজ করছে সরকার। দালালদের খপ্পরে নয়, সরকারি সেবা নিয়ে বিদেশে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যুবকদের কর্মসংস্থানে আওয়মী লীগ সরকার প্রথম কর্মসূচি নেয়। দেশের প্রতিটি অর্জনের পেছনে যুবকদের ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যুবসমাজ গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী বলেন, দুই কোটি বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করেছে আওয়ামী লীগ। জাতির পিতার আদর্শ নিয়ে দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে সরকার। এসময় চাকরির পেছনো না ছুটে উচ্চ শিক্ষা নিয়ে যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন সরকারপ্রধান। ফ্রিল্যান্সারদের স্বীকৃতির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানের কথা জানিয়ে যুব সমাজকে এসব থেকে বিরত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

Loading