৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫০
শিরোনাম:

হোয়াইট হাউজে ক্ষমতায় যেই আসুক তাতে বাংলাদেশের কোনো প্রভাব পড়বে না : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

হোয়াইট হাউজে ক্ষমতায় যেই আসুক তাতে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বলেন, ‘হোয়াইট হাউজে যে আসেন আমাদের কোন সমস্যা নেই। কারণ ব্যাক্তি বিশেষের উপর পররাষ্ট্র নির্ভর করে না। আমাদের অর্থনীতি এখন ভালো। অর্থনীতির দিক থেকে আমরা ভালো করছি। আমরা জিও পলিটিক্যালে ভালো অবস্থানে আছি। তাই আমার ধারণা যে সরকারই আসুক আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারব।’

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় তিনি জানান, উস্কানিমূলক কোন কিছুই সমর্থন করে না বাংলাদেশ। এই নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

Loading