২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩০
শিরোনাম:

নওগাঁর বদলগাছী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ গ্রেপ্তার এক

মোঃ ফারুক হোসেন, বদলগাছী প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউপির শর্মাপুর গ্রামে এক গৃহবধূ (৩৫) কে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (দুদু) (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ। সে উপজেলার বিলাশবাড়ী ইউপির শর্মাপুর গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে।

থানা ঘটনা সূত্রে জানা যায়, আসামী মোঃ দেলোয়ার হোসেন (দুদু) প্রায় দীর্ঘদিন যাবত ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ গৃহবধূকে নিয়মিত ধর্ষণ করে আসছিল। গত শনিবার (৩১ অক্টোবর) মোঃ দেলোয়ার হোসেন রাত আনুমানিক প্রায় ১২:০০টায় ঐ গৃহবধুর শয়ন কক্ষে এসে তাকে ডেকে নিয়ে পাশের ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় গৃহবধূ চিৎকার করলে দেলোয়ার হোসেন সেখান হতে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বুধবার ঐ গৃহবধু বাদী হয়ে মোঃ দেলোয়ার হোসেনে (দুলু) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে এসআই মোঃ আরিফুল ইসলাম এর নেতৃত্বে আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আসামী মোঃ দেলোয়ার হোসেন (দুলু)কে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে”।

Loading