৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৯
শিরোনাম:

প্রথম পর্যায়ে বাংলাদেশকে করোনার ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম ইনস্টিটিউট : স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক একথা বলেন। ডিবিসি ও জাগোনিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সংসদ সদস্য নাজমুল হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, সিরাম ইনস্টিটিউটের প্রতিনিধি সন্দীপ মলয় প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি ব্যক্তির জন্য দুটি ডোজ হিসেবে দেড় কোটি মানুষকে দেয়া যাবে এ ভ্যাকসিন।প্রত্যেকে ২৮ দিন পর পর একটি করে ডোজ পাবেন। ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ হবে। এটি কার্যকর প্রমাণিত হয়েছে।

Loading