২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৭
শিরোনাম:

বদলগাছীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ ফারুক হোসেন, বদলগাছী প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাসান আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ লুৎফর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমামুল আল হাসান (টিটু)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী সদর ইউ’পি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মন্ডল, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দিন এফ.এফ, আরডা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি ডাঃ নূরুল ইসলাম, বদলগাছী মহিলা সমবায় সমিতির সভাপতি রাহেলা চৌধুরী, চাকরাইল মহিলা সমবায় সমিতির সভাপতি ফেন্সি চৌধুরী, পিন্ডিরা মহিলা সমবায় সমিতির সভাপতি মমতা চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ, বিআরডিবি কর্মকর্তা সহিদুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে সমবায়ে অনন্য অবদান রাখার জন্য উপজেলার উল্লেখযোগ্য ৫টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আরডা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, বদলগাছী প্রোগ্রেস মাল্টিপারপাস্ কো অপারেটিভ সোসাইটি লিমিটেড, আক্কেলপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি, সততা কৃষি উৎপাদনকারী সমবায় সমিতি এবং হলুদ বিহার কৃষি উৎপাদনকারী সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Loading