বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে কাটাবন, শাহবাগ, প্রেসক্লাব, মতিঝিল, খিলগাও, গোলাপশাহ ৬ স্থানে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
Thank you for reading this post, don't forget to subscribe!অন্যদিকে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ২টা ১০ মিনিটে পাওয়া আগুনের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয় তিনি জানান।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে বাসে আগুন লেগেছে। খবর পেয়ে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে ১টা ৩৮ মিনিটে একটি ইউনিট পাঠানো হয়।
রমনা বিভাগের এসি এম এম সামিম জানান, দুষ্কৃতিকারীর একটি চক্র ২০ থেকে ২৫ মিনিটের একটি সময় বেঁধে রাজধানীতে ৬ টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় । তারা যাত্রী ভেসে ওঠে গানপাউডার দিয়ে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
রোজিনা আক্তার জানান, আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ও শাহবাগে দুটি বাসে লাগা আগুন সম্পূর্ণ নেভানো গেছে। প্রেসক্লাবে লাগা বাসের আগুন নোভানোর চেষ্টা চলছে। অগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
![]()