৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম:

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় পিতা নিহত, আহত দুই ছেলে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বারেক হাওলাদার (৬০) এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই ছেলে আইয়ুব হাওলাদার ও হাবিব হাওলাদার। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুৃধবার সকালের দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামইরবুনিয়া সড়কে নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও আহতরা জানান, বুধবার সকালে একই মোটরসাইকেলে পিতা ও দুই পুত্র কলাপাড়া পৌর শহরে রাজমিস্ত্রীর কাজে আসার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে বারেক হাওলাদারের রাস্তার পাশে দাড়িয়ে থাকার অটো রিকশার রডের সাথে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। অপর আহত দুই ভাই আইয়ুব ও হাবিবকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এদিকে দিনমজুর দুই পুত্রের সামনে পিতার মৃত্যুর হওয়ার ঘটনায় পরিবারে সদস্যরা এখন শোকে মাতম।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান সাংবাদিকদের জানান, পারিবারিক সম্মতিতে নিহত বারেক হাওলাদারের মৃতদেহ পোষ্টমর্টেম না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading