চুয়াডাঙ্গায় পঞ্চম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্বা : অভিযুক্ত গ্রেফতার
Rubel Sheikh, নভেম্বর ১৪, ২০২০ at ৪:৫৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ঝাঝরি গ্রামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নিয়মিত ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ওই ছাত্রী ৫ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ায় ছাত্রীর মা বাদি হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত ধর্ষক আবু সাঈদকে গ্রেফতার করেছে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের উত্তরপাড়ার হাশেম আলীর ছেলে আবু সাঈদ (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে একই পাড়ার পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে (১২) নিয়মিত ধর্ষন করে আসছিল। এতে করে ওই ছাত্রী ৫ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে চতুর ধর্ষক কৌশলে অন্তঃসত্বার পেটের সন্তান নষ্ট করার চেষ্টা চালায়। ৫ মাসের অন্তঃস্বত্তা হওয়ায় কোন ডাক্তার ঝুঁকি নিতে রাজি হয়নি।
বিষয়টি জানাজানি হয়ে পড়লে ধর্ষিতার মা বাদি হয়ে দর্শনা থানায় অভিযুক্ত ধর্ষক আবু সাঈদের নামে একটি ধর্ষন মামলা দায়ের করে। এ ঘটনায় ক্যাম্প পুলিশ গ্রামের মাঠ থেকে ধর্ষক আবু সাঈদকে গ্রেফতার পূর্বক দর্শনা থানায় সোপর্দ করেন।
দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী তার অপরাধের কথা স্বীকার করেছে। আজ শুক্রবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!