নওগাঁ প্রতিনিধিঃ
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাতে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার একদম ফ্রিতে মানব সেবা দিচ্ছে “মা ডেন্টাল কেয়ার“ দন্ত চিকিৎসালয়। রেখেছেন নিঃস্বার্থ মানব সেবায় একটি উজ্জল দৃষ্টান্ত।
আর এই মহৎ কাজটি করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডাক্তার আবু ওয়াহেদ উজ্জল। পেশায় তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডেন্টিস্ট টেকনোলজিষ্ট।
জানা যায়, বিগত ৫ বছর পূর্বে ধামইরহাট পূর্ব বাজারে আবু ইউসুফ মূর্তজা রহমানের মার্কেটের একটি ঘর ভাড়া নেন তিনি এবং শুরু করেন দন্ত চিকিৎসার জন্য “মা ডেন্টাল কেয়ার” এর শুভ যাত্রা।
বর্তমানে ২০২০ সালে প্রতিষ্ঠানটির ৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় দোয়া ও মিলাদের। সেখানেই প্রতিষ্ঠানের মালিক ডাক্তার আবু ওয়াহেদ উজ্জল তার এই মহৎ কাজটির ঘোষনা করেন যা চলমান আছে।
তিনি মনে করেন, ধামইরহাটের মানুষের দোয়া ভালোবাসায় আজ তার জীবনে এই সফলতা এবার সময় হয়েছে এলাকা বাসির জন্য কিছু করার। বর্তমানে ফ্রিতে কোন সেবা পান আর নাই পান কিন্তু মা ডেন্টাল কেয়ার দিবেন দাঁত ও মূখের চিকিৎসা প্রতি শুক্রবার ফ্রিতে ঐ দিন কোন মূল্য নেওয়া হবে না “মা ডেন্টাল কেয়ারে। যে কেউ আসতে পারেন এই চিকিৎসা সেবা নেওয়ার জন্য।
তিনি ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি সকলের কাছে ভালোবাসা ও দোয়া কামনা করেন।
আসার জন্য যোগাযোগ করতে পারেনঃ ধামইরহাট পূর্ব বাজার মেইন রাস্তার উত্তর পার্শে, মেসার্স ইমু-ইউসা টেডার্স মার্কেটে।
মোবাইলঃ০১৭১৭-৩৮৪১৮৯.
![]()