##শিরোনাম • #লিড 5 • ফটো গ্যালারি • সারাদেশ
মনরিুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে দিনে-দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এ সময় অস্ত্রের মুখে ব্যাংকের সবাইকে জিম্মি করে নগদ ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। রোববার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোনালী ব্যাংকের উথলী শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, দুপুর সোয়া ১টার দিকে হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে তিনজন এসে ব্যাংকে প্রবেশ করে। এরপর তারা পিস্তল উঁচিয়ে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। এবং ব্যাংকের সবার মোবাইল ফোন নিয়ে একটি কক্ষে সবাইকে আটকে রাখে। পরে ব্যাংকের কাউন্টারে থাকা ৯ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।
খবর পেয়ে দ্রুত উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি ও জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলের ফেলে যাওয়া পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে।
এ সময় টাকা তুলতে আসা এক গ্রাহক চিৎকার শুরু করলে বাজারের লোকজন ডাকাতদের ধাওয়া করে। তারা পিস্তল উঁচিয়ে লোকজনকে গুলি করার হুমকি দিলে লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে। ডাকাতরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। সব মিলিয়ে মাত্র পাঁচ মিনিটের ভেতর টাকা লুট করাসহ পালিয়ে যায় ডাকাতরা।
এক প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেলযোগে তারা পালানোর সময় ইটপাটকেল মারা শুরু করলে ডাকাত দলের এক সদস্যের মাথায় লাগে। ডাকাত দলের এক সদস্য পিস্তল উঁচিয়ে গুলি করতে উদ্যত হলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। এ সময় তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।
![]()