৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২০
শিরোনাম:

দুর্নীতি করলে আওয়ামী লীগের নেতাকর্মী হলেও রেহাই পাবেন না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আজকের যারা এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা রয়েছেন, যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, দলের নেতাকর্মীদের মূল্যায়ন করছেন না। ক্ষমতায় না থাকলে তারা বসন্তের কাকের মত উড়ে যাবে। কাউকে খুঁজে পাবেন না, তখন কোথায় পাবেন আপনাদের ক্ষমতা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দুর্নীতি করলে আওয়ামী লীগের নেতাকর্মী হলেও রেহাই পাবেন না। জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তার প্রমাণ দিয়েছেন। তিনি আজ রবিবার দুপুরে নাটোরে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আাহমেদ পলক, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংঘাঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

Loading