মোঃ ফারুক হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরশুরামপুর গ্রামে পুকুর হতে অমল তিগ্যা (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অমল তিগ্যা পরশুরামপুর গ্রামের মৃত নিতাই তিগ্যার ছেলে।
ঘটনায় জানা যায়, পরশুরামপুর গ্রামের একটি পুকুরে মৃত অমল তিগ্যা (৫০) এর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরিবারের লোকজন জানান, অমল তিগ্যা গত ২২ নভেম্বর সকাল ১০ টার সময় বাড়ী থেকে বের হয়ে রাত পর্যন্ত বাড়ীতে আর ফিরে আসেনি। ২৩ নভেম্বর বেলা ১২ টায় এলাকাবাসী একটি পুকুরে ভেসে উঠা তার লাশ।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, “অমল তিগ্যা নেশা করতো। মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে সাঁতার কাটতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয় ভাবে তার লাশ দাহকরা হয়”।
![]()