২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৭
শিরোনাম:

কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে পাখিমারা বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক সমিতির আহবায়ক জিএম মাহবুবুর রহমান। বক্তব্যে রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, কৃষক সমিতি খেপুপাড়া শাখার আহবায়ক প্রভাষক মো.রফিকুল
ইসলাম, মানিক মালা খেলাঘর আসর খেপুপাড়া শাখার সহ-সভাপতি হেমায়েত উদ্দিন লিটন, শিক্ষক আতাজুল ইসলাম, ন্যাপ নেতা মো.মতিউর রহমান, কৃষক আবদুল খালেক গাজী, আবদুল হক গাজী, নয়নাভিরাম গাঈন সহ নেতৃবৃন্দ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বক্তারা প্রতিটি ইউনিয়নে ধান চাল’র ক্রয়কেন্দ্র চালু, ন্যয্যমূল্যে সার, কীটনাশক ,বীজসহ ডিজেল সরবরাহ, ডিজিটাল পরিমাপক ব্যবহার, কৃষকের প্রয়োজনে স্লুইট গেট ব্যবহার, ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ অতিদ্রুত সংস্কার’র দাবী দাবী জানান।

Loading