বুধবার (২৫ নভেম্বর) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!যাদেরকে ১৯৯৬ সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে- যা জনগণের সাথে প্রতারণা, এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না।
আগামী ২ বছরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং পশু স্বাস্থ্য সংক্রান্ত বিশ্ব সংস্থা (ওইআই) এর যৌথ উদ্যোগে ‘অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স (এএমআর) সংক্রান্ত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ্রে কো-চেয়ার নির্বাচিত হওয়ায় দেশের জনগণ ও আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ওবায়দুল কাদের।
![]()