কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় তিন মাস বয়সের একটি ভ্রুন উদ্ধার করেছে পুলিশ । সোমবার সকালে
উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের নদীর পাড় থেকে মানব ভ্রুন উদ্ধার হয়। তবে তা ছেলে কিংবা মেয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জান গেছে । কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক মো.আসাদ রহমান জানান, সোমবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এ মানব ভ্রুনটি উদ্ধার করা হয়েছে। এটি
শারীরিক কাঠামো পরিপূর্ন নয় । ফলে ছেলে অথবা মেয়ে তা বোঝার উপায় ছিল না বলে তিনি সাংবাদিকদের জানান।
![]()