জাতীয় মহিলা সংস্থার মাদারীপুর জেলা শাখা পরিদর্শন করলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন
Rubel Sheikh, ডিসেম্বর ১, ২০২০ at ৮:২৮ অপরাহ্ণ
নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধিঃ জাতীয় মহিলা সংস্থার মাদারীপুর জেলা শাখা পরিদর্শন করলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। মঙ্গলবার বেলা ১২টায় মাদারীপুর শহরের লেকভিউ সড়কে অবস্থিত অত্র দপ্তরের আমন্ত্রণে পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। পরিদর্শনকালে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্লক বাটিক ও স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করেন। এখান থেকে সফলভাবে যারা কোর্স সম্পন্ন করে উদ্যোক্তা হবে তাদের জন্য আমরা শো রুম করে দিবো।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাহমুদা আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেহেনা পারভিন লিপা, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আ: হক, জেলা সমন্বয়কারী আনিসুর রহমান, কমকর্তা, কাউন্সিলর, বিভিন্ন ট্রেড কোর্সের প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উদ্যোক্তা সহ অনেকেই।
Thank you for reading this post, don't forget to subscribe!