৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৪
শিরোনাম:

ভাস্কর্যের বিষয়ে পরিস্থিতি উত্তপ্ত করার কোন সুযোগ নেই : ওবায়দুল কাদের

 শনিবার (৫ ডিসেম্বর) সকালে রাধধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনীতিক গুরু সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্যই বার বার লড়েছেন। স্বাধীন হলেও ৭৫’র পর গণতন্ত্র শৃঙ্খলে আবদ্ধ ছিলো। গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রুপ পায়নি। দেশে একটি মহল মুখে গণতন্ত্রের কথা বলেলেও, তাদের কাজকর্মে গণতন্ত্র প্রকাশ পায় না।

তিনি বলেন, সৌদি আরবসহ পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য আছে। মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়।

 

[৫] তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে দলগুলোর মধ্যেও গণতন্ত্র চর্চা করতে হবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল সে চর্চা করছে না। যেকোন পরিস্থিতি যুক্তি দিয়ে মোকাবিলা করা হবে। আর দল থেকে বিদ্রোহীদের বহিস্কার করা হবে।

Loading