রোববার (৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অব্যাহত অপপ্রচার ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাস্কর্য প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ভাস্কর্য ভাঙ্গার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজবাড়ী ছাত্রলীগ। রবিবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যালয় হতে জেলা ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে।
এছাড়া ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। রবিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর মুড়ালের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আযোজন করে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ।
ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ছাত্রলীগ। রবিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, আওয়ামী লীগ নেতা এসএম কামরুজ্জামান জামাল।
![]()