৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

অবশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল পেলেন মাশরাফী বিন মোর্ত্তজা

অবশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল পেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে। রোববার (৬ ডিসেম্বর) বিকেলে বিসিবিতে অনুষ্ঠিত লটারিতে তাকে পায় জেমকন খুলনা। পরবর্তী ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার হয়ে মাঠ মাতাতে আর বাধা নেই না মাশরাফী বিন মোর্ত্তজার। বিপ টেস্টে বিসিবির দেয়া নির্ধারিত মাপকাঠি ছুঁয়েছেন নড়াইল এক্সপ্রেস। বিসিবি থেকে তার বিপ টেস্টের স্কোর না জানালেও টুর্নামেন্টে খেলতে পারবেন বলে জানানো হয়েছে।

খুলনা ছাড়াও তাকে দলে নেয়ার আগ্রহ দেখিয়েছিল ঢাকা, বরিশাল ও রাজশাহী। ফলে লটারির সিদ্ধান্ত নেয় বিসিবি।

পাঁচ দলের অংশগ্রহণে শুরু হওয়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে গোড়ালির ইনজুরির কারণে শুরু থেকে খেলতে পারেননি মাশরাফী।

Loading