২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০১
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে প্রেমিকের বিয়ের খবর শুনে বিষপানে প্রেমিকার আত্মহত্যা

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের গাবনা গ্রামে প্রেমিকের বিয়ের খবর পেয়ে প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গাবনা গ্রামের সেন্টু মিয়ার ছেলে আবু সাইদ এর সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই গ্রামের শমসের আলীর কন্যা শারমিন আকতার (২০) এর ।

এলাকাবাসী বলেন, গত ৪ ডিসেম্বর সেন্টু মিয়ার ছেলে আবু সাইদ অন্যস্থানে বিয়ে করেছে এমন খবর পেয়ে আবু সাইদ এর প্রেমিকা শারমিন আকতার (২০) পরের দিন গত ৫ই ডিসেম্বর সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনর্চাজ চৌধুরী বলেন, প্রেম সংক্রান্ত বিষয়ে শারমিন আত্মহত্যা করেছে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Loading