২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩
শিরোনাম:

সংবিধান বিরোধী কার্যক্রম হয়েছে, গণতন্ত্রকে আক্রমণ করেছে, মুক্তিযোদ্ধের চেতনায় আঘাত, দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আইনজীবীরা : তাপস

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আয়োজিত মানবন্ধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, যখনি সংবিধান বিরোধী কার্যক্রম হয়েছে, গণতন্ত্রকে আক্রমণ করেছে, মুক্তিযোদ্ধের চেতনায় আঘাত এসেছে, তখনি আইনজীবী অঙ্গন তার দাঁতভাঙ্গা জবাব দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, যারা এ অন্যায় অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং বিচারের সম্মুখীন করবো।

হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীকে উদ্দেশ্যে করে তাপস বলেন, আপনারা মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। জাতির পিতার প্রতি কটূক্তি করে আপানারা মনে করছেন আবার জঙ্গিবাদে দেশকে নিয়ে যাবেন, বাংলা ভাই সৃষ্টি করবেন, যুদ্ধাপরীদের আসন গ্রহণ করাবেন। সে সুযোগ আর বাংলার মাটিতে হতে দিবো না।

বুধবার সুপ্রিম কোর্টের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক আবদুল বাসেত মজুমদার।

Loading