শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে তিন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই আসামীর নাম প্রণব চৌধুরী (৪২)। ১৩ ডিসেম্বর রোববার দুপুর সাড়ে ১২টায় রাউজান সদর মুন্সিরঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক প্রণব চৌধুরী রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর রাউজান ইসলাম চৌধুরী বাড়ির সত্যন্দ্র লাল চৌধুরীর ছেলে। তিনি ওয়ান ব্যাংকের অর্থ ঋণ খেলাফির ৩টি সি.আর মামলার (মামলা নং-৩২৫/১৯, ৩২৬/১৯, ৩২৭/১৯ইং) ওয়ারেন্টভুক্ত আসামী।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান থানার এএসআই সুজন পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত তিন মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
![]()