২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৪
শিরোনাম:

কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার-১

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক
হোটেলে নিয়ে এক নারীকে (১৮) ধর্ষনের অভিযোগে মহিপুর থানায় মামলা হয়েছে। রবিবার নির্যাতনের শিকার নারী বাদী হয়ে প্রেমিক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের আল আমিন (২০) ও তার সহযোগী শামিমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় দুই নং আসামী হোটেল মালিকের ছেলে শামিমকে গ্রেফতার
করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার ওই নারীর সাথে সাত মাস ধরে মোবাইলে প্রেম চলছিলো মহিপুরের আল আমিনের। প্রেমের সূত্র ধরে শনিবার বিকালে কুয়াকাটার আবাসিক হোটেল সোনার বাংলার ১০৪ নং কক্ষে ওই নারীকে নিয়ে যায় আল আমিন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করে সে। পরবর্তীতে বিষয়টি উভয়ের পরিবার জেনে গেলে হোটেলে বসে অভিভাবকদের উপস্থিতিতে ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করে আল আমিন। এর আগেও ওই হোটেলে নিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করে।

এ ঘটনায় ওই নারী থানায় মামলা দায়ের করলে দুই নং আসামী হোটেল মালিকের ছেলে শামিমকে গ্রেফতার করে পুলিশ। তাকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ও ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে। মূল অভিযুক্ত আল আমিন ঘটনার পরই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

Loading