২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৭
শিরোনাম:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট হবে আগামী ২৭ জানুয়ারি

কোভিড-১৯ মহামারীর কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট হবে আগামী ২৭ জানুয়ারি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেয়ার কোনো সুযোগ নেই। শুধু সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ এবং ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে (নতুন প্রার্থীদের) মনোনয়নপত্র দাখিল করা যাবে। ইসি তাদের সময় দেবে। তবে যারা ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিল করছেন তাদের আর দিতে হবে না।

সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকক্ট্রনিক ভোটিং মেশিনে এই ভোট গ্রহণ হবে।

এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়। ওই নির্বাচিত করপোরেশনের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় আগস্টের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এখন ৫ ফেব্রুয়ারির মধ্যে  এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।

স্থগিত হওয়া চসিক নির্বাচনে মেয়র দে ৭জন প্রার্থী ছিলেন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর ৫৫ পদে ২৬৯ প্রার্থী রয়েছেন ।

Loading