৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন মুশফিকুর রহিম

সোমবার বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপের ফরচুন বরিশালের বিরুদ্ধে ঢাকা বেক্সিমকোর অধিনায়ক মুশফিকুর রহিম একটি ক্যাচ ধরাকে কেন্দ্র করে সতীর্থ ক্রিকেটার নাসুম আহমেদকে দুই-দুইবার মারতে উদ্যত হওয়ায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। এ ব্যাপারে মুশফিকুর রহিম রাতে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি লিখেছেন, ইচ্ছাকৃত নয়। ম্যাচ চলাকালীন এটা একটা দুর্ঘটনা। খেলা শেষে আমি নাসুম আহমেদের কাছে অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমাও চেয়েছি। আশাকরি আমার ভক্তকুল আমাকে ভুল বুঝবেন না। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পূণরাবৃত্তি ঘটবে না বলে মুশফিকুর রহিম তার স্ট্যাাটাসে উল্লেখ করেন।- ফেসবুক থেকে

Loading