কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ কতিপয় নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনায় অংশ নেয়ায় ১৩ জন নেতা-কর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার রাতে দলীয় সিদ্বান্ত মোতাবেক কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন আ’লীগ ও কুয়াকাটা পৌর আ’লীগ স্বাক্ষরিত স্বারক নং দ.সে/২০/২০ এবং দ.সে /২০/২০/০১ এ বহিস্কারাদেশ দেয়া হয় । এরা হলো মো.আবুল হোসেন কাজী, নজরুল ইসলাম ফকির, আবু সাইদ ফকির, সেকেন্দার মাঝি, আবদুল মান্নান বেপারী, আবদুর রব মাঝি, আবদুল হক মাঝি, রমজান আলী বিশ্বাস, এম.এ বারী
আজাদ, আবু হানিফ, সগির মোল্লা, খোকন বিশ্বাস, আলী হায়দার।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার সাংবাদিকদের জানান, দলীয় শৃংখলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার -প্রচারনায় অংশ নেয়ায় তাদের সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
![]()